ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নলছিটিতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃঝালকাঠি – বরিশাল অঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে পন্যবাহী ট্রাকের চাপায় সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।

সোমবার দুপুর ১ টার দিকে বরিশালগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নলছিটির ষাইটপাকিয়া আনযার ফিলিং ষ্টেশনের সামনে পথচারী ঐ মহিলাকে চাপা দেয়। এ তথ্য নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী আনিস উদ্দিন, জুয়েল খলিফা এবং সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম।

[irp]

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নলছিটি থানার সেকেন্ড অফিসার মফিজুর রহমান পাভেল বলেন, নলছিটির পাওতা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী একই উপজেলার ষাইটপাকিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো।

পথিমধ্যে মহাসড়ক হেটে পার হওয়ার সময় তাকে ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই সুফিয়া মারা যায়। পুলিশ জানিয়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ট্রাকটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নলছিটিতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

আপডেট সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১