নলছিটিতে প্রানি সম্পদ মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে প্রানি সম্পদ প্রদর্শনী-২১এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ১১টায় উপজেলার চায়না মাঠে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
[irp]
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান ও উপজেলা ভাইসচেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বণ কর্মকর্তা কার্তিক চন্দ্র,সংরক্ষিত পৌর মহিলা কাউন্সিলর দিলরুবা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। একদিন ব্যাপীর এ প্রদর্শনীতে উপজেলার ২০ স্টলে দেশ বিদেশি নানা জাতের গৃহপালিত প্রাণী প্রদর্শন করা হয়।
[irp]

























