ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

নারীদের আপত্তিকর ছবি তুলে ফেসবুকে পোস্ট, তরুণ আটক

News Editor
  • আপডেট সময় : ১১:০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৯০ বার পড়া হয়েছে

বিভিন্ন সময় গোপনে নারীদের আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার অভিযোগে রিফাত হোসেন প্রধান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ি উপজেলার বেংকান্দা ধনিরটারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দা ধনিরটারী এলাকার আসাদুল ইসলাম প্রধানের ছেলে।

অভিযুক্ত রিফাত প্রতিবেশীসহ বিভিন্ন নারীদের নগ্ন ছবি পোস্ট করতো বলে এলাকার শতাধিক বাসিন্দা থানায় এসে মৌখিক অভিযোগ করেছে। ভূক্তভুগী এক নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিফাত হোসেন প্রধান গোপনে এলাকার ও পার্শ্ববর্তী গ্রামের নারীদের নগ্ন ছবি ধারণ করে সেই ছবি ফেসবুকে প্রচার করে আসছিল। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিফাত হোসেন প্রধানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিফাতের মা রিনা বেগম বলেন, আমার ছেলে রিফাতের মাথার সমস্যা। তাকে দিয়ে অন্য কেউ এ ধরণের ছবি প্রকাশ করেছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, পর্নগ্রাফি আইনের মামলায় রিফাতকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে রবিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নারীদের আপত্তিকর ছবি তুলে ফেসবুকে পোস্ট, তরুণ আটক

আপডেট সময় : ১১:০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০