শিরোনাম:
পাংশা থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১০৭৪ বার পড়া হয়েছে
পাংশা থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পাংশা মডেল থানা পুলিশ কালিবাড়ি মোড়ে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
রবিবার (২৫ এপ্রিল) বিকালে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর উদ্দোগে ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে থানা এস আই মোঃহুমায়ুন রেজা, এস আই কাদের, এস আই জহির সহ উপস্থিত ছিলেন পাংশা থানা পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের ইফতার সামগ্রী পৌছে দেওয়ার লক্ষে রাজবাড়ী জেলা পুলিশের উদ্দোগে জেলার ৫টি থানা এলাকায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
[irp]
















