ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

প্রেমে সাড়া না দেয়ায় নেত্রকোনায় কুপিয়ে ছাত্রীকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

প্রেমে সাড়া না দেয়ায় নেত্রকোনায় কুপিয়ে ছাত্রীকে হত্যা

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

প্রেমে সাড়া না দেয়ায় প্রকাশ্যে বখাটে যুবকের এলোপাতাড়ি দায়ের কুপে প্রাণ গেল দশম শ্রেণীর ছাত্রীর। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২মে) বিকেলে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার (১৯) একই গ্রামের নিখিল বর্মণের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি বর্মণকে (১৬) স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। মুক্তি প্রেমে সাড়া না দেওয়ায় বখাটে কাউছার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ী ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় মুক্তিকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা হাসপাতালে পরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাউছারকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

প্রেমে সাড়া না দেয়ায় নেত্রকোনায় কুপিয়ে ছাত্রীকে হত্যা

আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩