ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফকিরহাটে ২৪ ঘন্টার ব‍্যবধানে আবারও ধর্ষণের অভিযোগে মামলা

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১৪২ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ফকিরহাটের ছোট বাহিরদিয়া এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। কিশোরীর দায়েরকৃত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানা পুলিশ।

মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত মোঃ মাছুম (৪০) দাদা পরিচয়ে কিশোরীর বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। যাতায়াতের সুবাদে ঠাট্টার ছলে কিশোরীকে বেশ কয়েকবার প্রেম ও বিয়ের প্রস্তাব দিতো সে। গত ১২ অক্টোবর মাছুম বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঢাকায় নিয়ে যায়। মিরপুরে একটি ভাড়া বাড়িতে নিয়ে ৩ দিন ধরে একাধিক বার কিশোরীকে ধর্ষণ করে মাছুম। পরবর্তীতে কিশোরী বিয়ের কথা বললে মাছুম তাকে বিয়ে করতে পারবে না বলে ১৬ অক্টোবর সকালে বাগেরহাটের একটি বাসে তুলে দেয় এবং সে ঢাকায় থেকে যায়।

ওই দিন বেলা ৩ টায় কিশোরী ফকিরহাট উপজেলা মোড়ে পৌঁছালে ভ্যানচালক মকবুল (৪০) তাকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে কিশোরীকে তার ভ্যানে তোলে। কিন্তু তাকে বাড়ি না নিয়ে মকবুল সন্ধা ৭ টা পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ঘুরিয়ে ছোট বাহিরদিয়া এলাকার মোমেনা মেম্বারের বাড়ির পাশ্ববর্তি একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তিতে ১৯ অক্টোবর রাতে কিশোরী বাদি হয়ে মোঃ মাছুম ও ভ্যানচালক মকবুলকে আসামী করে ফকিরহাট মডেল থানায় ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অপরাধে মামলা দায়ের করে, মামলা নং ১৫, ১৯-১০-২০২০। জানা যায়, আসামী মোঃ মাছুম ছোট বাহিরদিয়া এলাকার বাবু খাঁ’র জামাই এবং ভ্যানচালক মকবুল বাবু খা’র ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় এখনও কোন আসামীকে গ্রেপ্তার করা হয়নি। তাবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফকিরহাটে ২৪ ঘন্টার ব‍্যবধানে আবারও ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০