ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বজ্রপাতে কুষ্টিয়ায় নিহত ২

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১১০৭ বার পড়া হয়েছে

বজ্রপাতে কুষ্টিয়ায় নিহত ২

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া জেলার মিরপুরে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলো, নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহম্মেদ (১৮) নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে, দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে নাইম হোসেন (১৬)।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের ন্যায় ফুটবল খেলছিলো স্থানীয় ছেলেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে বজ্রপাতে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জুবাইয়া ফারজানা বলেন, বজ্রপাতে গুরুত্বর আহত অবস্থায় শাকিল ও নাইম নামের দুইজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদর অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে শাকিল আহম্মেদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

ট্যাগস :

বজ্রপাতে কুষ্টিয়ায় নিহত ২

আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩