ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা

বাজিতপুরে প্রতিবন্ধী ও তার স্ত্রীর ওপর হামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

বাজিতপুরে প্রতিবন্ধী ও তার স্ত্রীর ওপর হামলা

বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুরের মাইজচর ইউনিয়নের বাহেরবালী গ্রামে বসতবাড়ি সংক্রান্ত বিরোধের জের ধরে দৃষ্টি প্রতিবন্ধী শাহ আলম ও তার স্ত্রী শাহানা খাতুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বাজিতপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

অন্ধ শাহ আলম অভিযোগ করে বলেন, তার বসতভিটা দখলের উদ্দেশ্যে প্রায় সময় তার চাচাতো ভাই আবু কালাম ও তার সন্তানরা নানাভাবে নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গতকাল ৩ এপ্রিল সোমবার দুপুরে তার বসত বাড়িতে ঢুকে তার মাথায় ইট দিয়ে আঘাত করে স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলে থাকে কাঠের বেন্দা দিয়ে মাথায় আঘাত করে।

থানায় লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার দুপুরে বিকাশ ও এলপিজি গ্যাস কেনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে উঠানে আসে। প্রতিপক্ষের বায়েজিদ, আসাদ, আবু কালাম ও খালেদা খাতুন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। শাহ আলমের লুঙ্গির গোছা থেকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক শাহ আলমের মাথায় ১২ টি ও স্ত্রী শাহানা খাতুনের মাথায় ১০ টি সেলাই করেন।

দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের স্ত্রী শাহানা খাতুন জানান, পৈত্রিক সূত্রে পাওয়া দুই শতাংশ জমির উপর বসতবাড়ি নির্মান করে দীর্ঘ পঁচিশ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছে তারা। তাদের প্রতিবেশী আবু কালাম গংরা জোরপূর্বক ভাবে বসতভিটা দখলের পাঁয়তারা করছে। তারা বলছে আমরা যেন অন্য কোথাও চলে যায় প্রয়োজনে টাকা দেবে।

এ ব্যাপারে আবু কালামের সাথে কথা বলার চেষ্টা করলেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শাহ আলম বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

বাজিতপুরে প্রতিবন্ধী ও তার স্ত্রীর ওপর হামলা

আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩