ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বাজিতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • / ১১০৫ বার পড়া হয়েছে

নুরুজ্জামান আশরাফ বাজিতপুর, সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁয়ে শনিবার সকালে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের সহযোগিতায় সমাজের সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিবন্ধীরাও মানুষ, এদেরও শিক্ষা সহ সকল অধিকার নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা।

এসময় অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ব্যক্তিগতভাবে প্রতিবন্ধী শিশুদের মাসিক অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম হুসাইন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবহণে একটি ভ্যান গাড়ী ব্যবস্থা করার উদ্যোগের আশ্বাস দেন।

বাজিতপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রতিবন্ধী শিশুদের স্কুলে ভর্তি করার জন্য সকলকে অনুরোধ করেন।

গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত এই স্কুলটির এমপিও করনের উপরেও জোর দেন সকলে।

ট্যাগস :

বাজিতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩