ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাব আল-মান্দাবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

বাব আল-মান্দাবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর লড়াইয়ের জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দাব প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ওই নৌপথে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। খবর আল জাজিরার।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইইউর যৌথ সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে রোম নিজস্ব সামরিক সক্ষমতায় ইতালীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। সিদ্ধান্ত নিতে দেরি হলে প্রণালিটি অচল হয়ে গুরুতর অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।

চলতি বছরের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের দরুন কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিকল্প হিসেবে বাব আল-মান্দাবের গুরুত্ব কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে সৌদি আরব লোহিত সাগরের এই নৌপথ ও পাইপলাইনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে।

ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী
২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর থেকে প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের টানাটানি থাকলেও সম্প্রতি হুতিরা ইয়েমেনের পশ্চিমাংশের পুরো লোহিত সাগর উপকূল ও সংলগ্ন দ্বীপগুলোর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এতে প্রণালিতে বিদ্রোহী দলটির প্রভাব ও সক্ষমতা বহুগুণ বেড়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বাব আল-মান্দাবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

আপডেট সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬