ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট সুষ্ঠু না হলে ফল মানবো না-ফয়জুল করীম

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

ভোট সুষ্ঠু না হলে ফল মানবো না-ফয়জুল করীম

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল সিটি নির্বাচনে মেয়র ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ভোটাররা ভোট দিতে পারলে তার হাতপাখা প্রতীক সর্বোচ্চ ভো‌টে জয়ী হ‌বে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হ‌লে ফল মেনে নেবো না।

সোমবার সকাল ৮টার পর নগরের রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়জুল করীম এ কথা জানান।

বরিশালের ৩০টি ওয়ার্ডের ৮৯৪টি কক্ষে দেড় হাজার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের পরিবেশ প্রসঙ্গে চরমোনাই পীরের ভাই সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, এখন পর্যন্ত ভো‌টের যে পরিবেশ দেখ‌ছি তাতে নির্বাচন সুষ্ঠু হ‌বে ব‌লে মনে কর‌ছি। তবে শেষ পর্যন্ত বলা যা‌চ্ছে না কী হয়।

আওয়ামী লীগ সরকা‌রের আমলে বিগত সম‌য়ে মানুষ ভোট দি‌তে পা‌রে‌নি অভিযোগ তুলে এই প্রার্থী বলেন, মানুষ এবার অন্তত ভোট দেয়ার এক‌টি পরিবেশ পে‌য়ে‌ছে। মানু‌ষের সঙ্গে কথা ব‌লে এমনটাই ম‌নে হ‌চ্ছে। ভোটাররা ভোট দি‌তে পারলে হাতপাখা সর্বোচ্চ ভো‌টে বিজয়ী হ‌বে।

ভোট প্রশ্নবিদ্ধ হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, য‌দি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে ফলাফল মেনে নেয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ হ‌লে আমরা আন্দোলন কর‌ব, আদালতে যাব।

এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার অবস্থান থেকে বিএনপি বরিশাল সিটি করপোরেশনের ভোটেও নেই। এ নগরে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আলী হোসেন হাওলাদারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :

ভোট সুষ্ঠু না হলে ফল মানবো না-ফয়জুল করীম

আপডেট সময় : ১১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩