শিরোনাম:
মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন সৌদি আরব প্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী ও দেড় বছর বয়সী মেয়ে।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, একরাম খালাসীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী ও শিশুকন্যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আস্থা/এমএইচ





















