ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ অগ্নিকান্ডে ভূস্মিভুত।

News Editor
  • আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ অগ্নিকান্ডে ভূস্মিভুত।

মুহাম্মদ রেজাউল করিম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সিংগাইর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আঙ্গাঁরিয়া মহল্লায় ইউনিয়ন পরিষদে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পরিষদের ব্যবহৃত কম্পিউটার ও প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় দীর্ঘদিন যাবৎ উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর এলাকার হযরত আলীর চৌঁচালা টিনের ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। হঠাৎ ২১ শে ফেব্রুয়ারি রবিবার ৩টার দিকে পরিষদের মাঝখানে ধোঁয়া দেখতে পায় পাশের বাড়ির মোস্তাক আহমেদ। ধোঁয়া দেখে মসজিদের ইমামকে অবগত করলে সে মাইকিং করে স্থানীয়দের জানান।

স্থানীয়রা আসতে আসতে আগুন ছড়িয়ে পরে। এবং আগুন নেভানোর চেষ্টাকালে সম্পূর্ণ পুড়ে যায়। সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুর রহমান মিঠু বলেন-দু,দিন পরিষদ বন্ধ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসেছি। কিভাবে আগুন লাগছে বলতে পারছি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগস :

মানিকগঞ্জ সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ অগ্নিকান্ডে ভূস্মিভুত।

আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১