শিরোনাম:
মুন্সিগঞ্জে বিস্ফোরণ মামলায় ৮৩ জন কারাগারে
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১১০৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে বিস্ফোরণ মামলায় ৮৩ জন কারাগারে
জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় ৮৩ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (৮ জুন) দুপুরের দিকে মুন্সিগঞ্জ আদালতে ৮৩ জন আসামি আত্মসমর্পণ করেন।
মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
[irp]
মুন্সিগঞ্জ কোর্টপরিদর্শক জামাল উদ্দিন বলেন, মুন্সিগঞ্জ থানার পৃথক ২টি মামলার ৮৩ জন আসামি আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
[irp]























