ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী গণধর্ষনের শিকার আটক-৩

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী গণধর্ষনের শিকার আটক-৩

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিল্কি গ্রামে এক বাক প্রতিবন্ধী (১৩) গনধর্ষনের শিকার হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার উপজেলার মিল্কি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিল্কি গ্রামের ওই প্রতিবন্ধীকে বাড়ী সংলগ্ন নিজের মুদির দোকানে রেখে তার বাবা নুরুল ইসলাম গত বৃহস্পতিবার দিবাগত রাতে এশার নামাজ পড়তে যান। ওই সুযোগে গ্রেপ্তারকৃত ৩ যুবক প্রতিবন্ধীকে কৌশলে বাড়ীর পাশে একটি খড়ের গাদায় নিয়ে গিয়ে ধর্ষন করে। ধর্ষণে ওই প্রতিবন্ধী অসুস্থ হয়ে পড়ে।

প্রতিবন্ধি ইশারায় ধর্ষনের বিষয়ে বাবা মাকে অবগত করে। পরে তা পুলিশে জানানো হয়। গতকাল শুক্রবার ওই প্রতিবন্ধী তার বাবার সাথে পীরগঞ্জ থানায় এসে মামলা করেন। মামলার সুত্রে পুলিশ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মিল্কি গ্রামের নুরুল ইসলামের ছেলে গোলাম আজম মিয়া (২০), একই গ্রামের আব্দুল হাই মন্ডলের ছেলে শাহাদাৎ হোসেন (২০) এবং আইজুল হকের ছেলে ডিজু মিয়া (২০)।

ওই ঘটনায় প্রতিবন্ধীর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। মামলা নং-৫, তাং ৬-৮.২১। এদিকে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওসি সরেস চন্দ্র বলেন, মামলা হওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।

[irp]

ট্যাগস :

রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী গণধর্ষনের শিকার আটক-৩

আপডেট সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১