ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের Logo শেষ রক্ষা হলোও না সেই সমন্বয়কের Logo সেনবাগে মাদক সেবনে বাঁধা: ছাত্রকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা আটক Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট

রংপুরে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

রংপুরে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুরে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা-কর্মীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ।

আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজহাট থানার লালবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন।

আটককৃতরা হলো, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাব, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সেলিম মিয়া, পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহবায়ক ছামছুজ্জামান শুখীসহ অন্যান্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর নগরীর বাস টার্মিনাল, লালবাগ, পশুরাম থানাধীন এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নাশকতামুলক ঘটনা ঘটনোর প্রস্তুতি নিচ্ছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, জনজীবন স্বাভাবিক ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

ট্যাগস :

রংপুরে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩