রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আগামী রবিবার (১৬ আগষ্ট) সড়ক পথে কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি।
ঐদিন তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রকৌটল অফিসার-০১ মোঃ উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে আজ বুধবার (১২ আগষ্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি সচিব দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রস্তুতি সভা করেছেন।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকালে কৃষি ভাতা ও পরিবার কার্ড বিতরণ, শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, বৃক্ষরোপণ এবং মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ















