ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। সে উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শফীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, করিমকে বুকে গুলি করে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উরকিরচরের কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে রাজনৈতিক বিরোধ, বিভিন্ন ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বহু মানুষ আহত হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬