রাঙামাটিতে রাতভর অভিযানে আটক-২১
- আপডেট সময় : ০২:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
রাঙামাটিতে রাতভর অভিযানে আটক-২১
স্টাফ রিপোর্টারঃ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাঙামাটিতে পুলিশ রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়েছে। এতে ২১ জনকে আটক করা হয়েছে। যার অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আটককৃতদের নামে রয়েছে বিভিন্ন মামলা।
আটকদের মধ্যে রাঙামাটি কোতয়ালী থানায় ১৬জন, কাউখালি থানায় ২জন, লংগদু থানায় ১জন, বাঘাইছড়ি থানায় ১জন, কাপ্তাই থানায় ১জন রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কোতয়ালী পুলিশের আভিযানে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে।
তারা হলেন, যুবলীগ সদস্য ও মসজিদ কলোনী রিজার্ভ বাজারের বাসিন্দা মোঃ নুরুল হক (৫২), জেলা শ্রমীকলীগ সদস্য মোঃ নয়ন (১৯), শ্রমিক লীগ নেতা মোঃ কবির (৫২), পিতা-মৃত ফজলুল হক, পোষ্ট অফিস কলোনী ভেদভেদীর বাসিন্দা ও ৬ নং ওয়ার্ড কৃষকলীগ সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন (৪২), যুবলীগ সদস্য মোঃ ইলিয়াছ (৩৫), ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ জসিম (৩৮), এসপি অফিস পাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে হোসেন জীবন (৩২), বিএম মার্কেট বনরূপার বাসিন্দা মৃত নিরঞ্চন শীলের ছেলে রাম প্রসাদ শীল (৪৫), স্বর্ণটিলার বাসিন্দা শ্যামল দে-এর ছেলে দুর্জয় কান্তি দে রিন্টু (২৬), শান্তিনগর ফিসারী ঘাটের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম বাবু (২৪), মোঃ শাহ আলম-এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৫), আবু সুফিয়ানের ছেলে হাফিজুর রহমান (২৯)কে আটক করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিশেষ অভিযানে ঘাগড়া ইউনিয়ন যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন (৪৫), ৭ নং ওয়ার্ড বেতবুনিয়া, যুবলীগ সদস্য, মোঃ রবিউল হাসান (২৬)কে আটক করা হয়েছে।
বাঘাইছড়ি থানায় পৌর ছাত্র লীগের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-সম্পাদক মোঃ রাজ্জাককে আটক করা হয়েছে।
নানিয়াচর থানা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজান (৪৫),
কাপ্তাই-এর স-মিল এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা মোঃ রাসেল (৩৮), লংগদু উপজেলা শ্রমীকলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল বেগ,
দৈনিক আস্থা/এমএইচ


















