ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আগুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ রাঙামাটির লংগদুতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ভবনের নিরাপত্তারক্ষীর কক্ষটি সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

[irp]

অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যালয়টি পরিদর্শন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন, লংগদু থানার ওসি আরিফুল আমিন, লংগদু সেনা জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন বলেন, সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আগুন ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লংগদু উপজেলার সবগুলো বাজার কমিটিকে বলা হয়েছে প্রত্যেক দোকানে ফায়ার এস্টিংগুইসার এর ব্যবস্থা করার জন্য। আমাদের উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন আগামী জুন মাসের মধ্যেই চালু করা যাবে বলে আমরা আশা করছি। এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

[irp]

ট্যাগস :

লংগদুতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আগুন

আপডেট সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১