লিচুর প্রলোভনে শিশু ধর্ষণ আটক-১
- আপডেট সময় : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১০৯৬ বার পড়া হয়েছে
লিচুর প্রলোভনে শিশু ধর্ষণ আটক-১
আস্থা ডেস্কঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে আটক করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় রোববার (১৮ জুন) দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে র্যাবের একটি দল।
র্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ভন্ডপীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে রাজধানীর মিরপুর থেকে র্যাব আটক করেছে। আর ভুক্তভোগী শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ইকবাল।






















