ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃশরীয়তপুরে ট্রলার থেকে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শরীয়তপুরের এসপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন এসপি এসএম আশরাফুজ্জামান।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং বানিয়াল ঘাট এলাকার পদ্মা নদীর পাড় একটি ট্রলার থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন মাতুব্বর ফরিদপুর সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর গজারিয়া গ্রামের তোতা মাতুব্বরের ছেলে।

[irp]

শরীয়তপুরের এসপি এসএম আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশে পুলিশের একটি দল বানিয়াল ঘাট এলাকার পদ্মার পাড়ে অভিযান চালায়। পরে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা চারটি বস্তা থেকে ২৫টি প্যাকেটে ৫০ কেজি গাঁজাসহ সুজন মাতুব্বরকে আটক করেন। এসব গাঁজার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এসময় একটি ট্রলারও আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ওইদিন সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সুজন মাতুব্বরের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সুজনের সহযোগীদের গ্রেফতার চেষ্টা চলছে। মাদক ব্যবসায়ীরা আন্তর্জাতিক মাদক ব্যবসার সদস্য। মাদক ব্যবসায়ী সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

শরীয়তপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১