ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

শহীদ দিবস প্রাণের বিনিময়ে অর্জিত ফসল- এমপি আজাদ

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ০৯:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৭২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাঙালিদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিন।

এমপি আবুল কালাম আজাদ বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস কারো দানে নয়, বরং প্রাণের বিনিময়ে অর্জিত ফসল। রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বীর বাঙালি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন শিমুল, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুকবুল হোসেন মুকুল, ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহিদ মিনারে এমপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা ও থানা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

দৈনিক আস্থা /মুন্না 

ট্যাগস :

শহীদ দিবস প্রাণের বিনিময়ে অর্জিত ফসল- এমপি আজাদ

আপডেট সময় : ০৯:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪