ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১১২০ বার পড়া হয়েছে

সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা

৪ বছরের প্রেম: ১৫ দিন আগে বিয়ে: সরকারী চাকুরী না হইলে সংসার করবে না স্ত্রী আমার সাথে থাকবে না: ফেসবুকে পোস্ট দিয়ে স্বামীর আত্মহত্যা

মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রুবায়েত হাসান রাকিব (২৪) নামের যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার (৪ মে) সকালে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন নিজ বাসায় রাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে।

জানা গেছে, গত ১৯ এপ্রিল নুসরাত জাহান রীথি নামের এক মেয়েকে ময়মনসিংহ কোর্টের মাধ্যমে বিবাহ করে। নিহত রাকিব আত্মহত্যার পূর্বে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর জন্য স্ত্রী রীথি, রীথির পিতা, ভাই ও মামা সহ পুরো পরিবারকে দায়ী করে বিস্তারিত লিখে একটি পোস্ট করেন।

এতে তিনি লিখেন, আমি রাকিব হোসেন আমার বউ নুসরাত জাহান রীথি। আমরা দীর্ঘ চার বছর লিভিং রিলেশনশিপে ছিলাম। চলতি বছরের ১৯ এপ্রিল দুজনের ইচ্ছাতে ময়মনসিংহ কোর্টের মাধ্যমে বিবাহ করি । এখন আমাদের সম্পর্কটা রীথির ফ্যামিলি এবং রীথি মানে না। আমার এই অকাল মৃত্যুর জন্য দায়ী থাকবে প্রথমে রীথির আব্বু মোহাম্মদ মাকসুদুল আলম (মাসুদ) এবং রীথির ছোট ভাই রিফাত এবং তার মামা। আর রীথির পুরো ফ্যামিলি আমার এই অকাল মৃত্যুর জন্য দায়ী থাকবে। আমি আত্মহত্যা করি নাই আমারে খুন করা হয়েছে।

তিনি আরও লিখেন, আমার জব নাই, আমি বেকার ছেলে আরো অনেক কিছু বোঝাইছে রীথি সবকিছু বুঝে শুনে আমাকে বিয়ে করছে।এখন রীথি বলতেছে সে নাকি রাগের মাথায় আমার বিয়ে করছে, আমি নাকি তার সুযোগ নিছি। এখন বলতেছে আমার সরকারি চাকরি না হইলে আমার সাথে থাকবে না।

তিনি পোষ্টে আরো লিখেন, আপনারা সবাই আমার খুনের সঠিক বিচারটা কইরেন। আর প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে আমার ফ্যামিলি যাতে এর সঠিক বিচারটা পায়। আমি জানি তুমি আমারে অনেক ভালোবাসো আমিও তোমারে অনেক ভালবাসি রীথি। হয়তো এখন তুমি তোমার ফ্যামিলি চাপের জন্য আমারে ভুল বুঝেছো। আমি তোমারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাই তুমি আমারে খুন করলা।

দীর্ঘ পোষ্টে আরও লিখেন, তোমারে আমি কথা দিয়েছিলাম তোমার কথা আমি রাখলাম। তুমি হয়তো এখন আমারে বোঝো নাই বুঝবা যখন আমি আর এই দুনিয়াতে থাকবো না। তখন বুঝলেও আর কোন লাভ হবে না। আব্বু আম্মু আমি তোমাদের জন্য কোন কিছু করতে পারলাম না। তোমরা আমারে মাফ কইরা দিও। তোমরা ভালো থাইকো তোমরা নিজেদের খেয়াল রাইখো। তোমাদের ছেলেকে তারা বাঁচতে দিল না খুন কইরা ফেলছে। আমি বাঁচতে চেয়েছিলাম আমি সুন্দর সংসার করতে চেয়েছিলাম আমি রীথিকে অনেক ভালোবাসতে চেয়েছিলাম। দুনিয়ার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন এটা কি আমার অপরাধ ছিল??

নিহতের বড় ভাই মোঃ সাগর মিয়া বলেন, কোর্টের মাধ্যমে বিবাহ হওয়ার বিষয়টি মেয়ের অভিভাকরা মেনে নেয়নি। মেয়েকে তাদের বাড়িতে রেখে মারধর করে রাকিবের সাথে না মিশতে চাপ প্রয়োগ করে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬