শিরোনাম:
সানন্দবাড়ীতে দুজন পলাতক আসামী গ্রেফতার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
সানন্দবাড়ীতে দুজন পলাতক আসামী গ্রেফতার
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দুজন পলাতক আসামী গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ৩০ মে রবিবার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়ারের হোসেনের নেতৃত্বে পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে স্পেঃ ট্রাইঃ মামলানং-৩৪৭/১২ বকশীগঞ্জ থানার মামলানং- ৭৬(২)১২ এবং এস সি- ১৯৯ /১৫ মামলার দীর্ঘদিনের পলাতক আসসমী মোঃ নাজিম উদ্দিন (৩২), পিতা- আঃ সালাম সাং- সানন্দবাড়ী আকন্দপাড়া, থানা- দেওয়ানগঞ্জ,জেলা- জামালপুরকে গ্রেফতারী পরোয়ানা মূলে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে এবং জি আার নং- ১০২(২)১৯ এর পলাতক আসামী- মোঃ নজরুল ইসলাম (৩০), পিতা- নবির সাং- আমখাওয়া, থানা দেওয়ানগঞ্জ,জেলা- জামালপুরকে গ্রেফতারী পরোয়ানা মূলে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
[irp]























