ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে যান্ত্রিক ত্রুটির কারনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে পুড়ে গেছে। 

News Editor
  • আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

সাভারে যান্ত্রিক ত্রুটির কারনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে পুড়ে গেছে।

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সোমবার ১ মার্চ রাত প্রায় ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। সেখানকার লোকজন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী রাস্তায় একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। চালক গাড়িটি থামিয়ে দৌঁড় দেয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। তার আগে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।কারো কোন ক্ষতি কিংবা আহত নিহত না হলেও ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী রাস্তা প্রায় ১ঘন্টা যাবৎ গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে করে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই তারপর আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এসির ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, ঘটনার পর হালকা যানজটের সৃষ্টি হয়েছিল। তবে গাড়িটি সরিয়ে নেওয়ায় বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্যাগস :

সাভারে যান্ত্রিক ত্রুটির কারনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে পুড়ে গেছে। 

আপডেট সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১