ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার আশুলিয়ায় থেকে আট-সদস্যবিশীষ্ট ছিনতাইকারী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ রোববার ২ মে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইচক্রের ৮ সদস্যকে আটক করে র‍্যাব-৪। আটকরা হলেন- মো. আবুল হাসেম , রাজা মিয়া , বকুল শাহ, কাবুল শেখ , মো. বাবুল খলিফা , মো. তৈয়ব, মো. জয়নাল আবেদীন, মো. তারেক, র‍্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার ১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ব্রিজে কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১টি কাচি, ১টি প্লাস, ২টি সুইস গিয়ার চাকু, ২টি স্ক্রু ড্রাইভার এবং ছিনতাইকৃত ৪টি মানিব্যাগ, ৭ টি মোবাইলসহ ৮ জন ছিনতাইকারীকে আটক করে।

[irp]

তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছে।

বিশেষ ক্ষেত্রে তারা ভুক্তভোগীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করত। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান।

ট্যাগস :

সাভার আশুলিয়ায় থেকে আট-সদস্যবিশীষ্ট ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১