ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার আশুলিয়া ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোরিকশা চালকের মৃত্যু।

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

সাভার আশুলিয়া ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোরিকশা চালকের মৃত্যু।

সাভার প্রতিনিধি ঢাকাঃ সোমবার ২ আগস্ট সকাল ৯ টার পর সাভারের আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে দ্বন্দ্বে হাতাহাতির এক পর্যায়ে যাত্রী লাথিতে মারা যায় আলিম হোসেন নামের এক রিকশা চালক। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে পুলিশ।

আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ধনাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আটককৃত ফজলুল হক শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেতো।

এলাকাবাসী পুলিশ কে বলে, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠে ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে রিকশাচালক আলিম হোসেনের সাথে ৫ টাকা বেশি ভাড়া নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুইজন। এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারে ফজলুল।

এসময় আটোরিকশা চালক আলিম অটেরিকশার সাথে ধাক্কা খায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[irp]

ট্যাগস :

সাভার আশুলিয়া ভাড়া নিয়ে দ্বন্দ্বে অটোরিকশা চালকের মৃত্যু।

আপডেট সময় : ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১