ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালিশের মারধরে আহত যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

সালিশের মারধরে আহত যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সালিশি বৈঠকের রায় অমান্য করার জেরে মারধরে আহত ফিরোজ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এর জেরে আসামিদের আটক ও মামলা নেওয়ার দাবিতে নিহতর লাশ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে নিহত যুবকের বাড়ির সামনে পাটগ্রাম উপজেলা সদরের আন্তঃজেলা মোড়ে এ সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে ফিরোজ হোসেনকে তার বাড়িতে গিয়ে মারধর করা হয়।

পরিবারের দাবি, ওই ঘটনার অপমান সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত হয়।

পরিবারের অভিযোগ, মারধরের ঘটনার পরই থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়ায় খোদ থানা পুলিশের বিরুদ্ধে। পরবর্তীতে মামলা গ্রহণ ও অপরাধীদের আটকের দাবিতে লাশ নিয়ে সড়কে নামেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে গিয়ে মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, আগে লিখিত অভিযোগ না দিলেও রাত ৯টার দিকে নিহতের পরিবার এজাহার দিতে এসেছেন। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সালিশের মারধরে আহত যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬