ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডি পরিদর্শককে গালে থাপ্পর দিলেন কৃষক দলের নেতা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০৩২ বার পড়া হয়েছে

সিআইডি পরিদর্শককে গালে থাপ্পর দিলেন কৃষক দলের নেতা

আস্থা ডেস্কঃ

দিনাজপুর কোতয়ালী থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি পরিদর্শককে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (৯ আগষ্ট) রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক রাতেই বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আরও দুইজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিআইডি পুলিশের পরিদর্শক নওবুর রহমান একটি হত্যা মামলার তদন্ত কাজে কোতয়ালী থানায় ওসির রুমে সিভিল পোষাকে বসে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব ও তার সঙ্গীরা থানায় যান।

এ সময় ওসি তার চেয়ারে না থাকায় মুজিবুর রহমান ওসি কোথায় জানতে চান। তখন সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান ও কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর রহমান মজিব সিআইডি পুলিশের পরিদর্শককে নওবুর রহমানের গালে চড় মারেন। এ ঘটনায় থানায় ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবকে আটক করে।

কোতয়ালী থানার ওসি মোঃ নুর নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ তার সঙ্গে আসা অজ্ঞাত নামা আরও ২০ জনকে আসামি করে মামলা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সিআইডি পরিদর্শককে গালে থাপ্পর দিলেন কৃষক দলের নেতা

আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬