ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা আটক

আস্থা ডেস্কঃ

চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বাদী নুপুর খাতুনের স্বামী মোঃ শাহজাহান একজন মনোহারী ব্যবসায়ী। তার ব্যবসায়িক অংশিদার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের মোঃ নাজমুল। সে ২৭ এপ্রিল সন্ধ্যায় তার নাজমুল ইসলাম ব্যাবসা সংক্রান্ত আলোচনার জন্য বাসায় আসেন। এ সময় শাহজাহান আলী বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথাবার্তা বলছিলেন।

তখন যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ অন্যান্য আসামিরা বাড়িতে ঢুকে নাজমুল-নূপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটায়। পরিবারের সবাই বদনাম রটাতে নিষেধ করলে তারা হুমকি দিয়ে নাজমুলকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার সুমারের বাড়িতে রেখে মারধর করে আহত করে। পরবর্তীতে আসামিরা নাজমুলের কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদীর স্বামী পাঁচদিনের মধ্যে চাঁদার টাকা পরিশোধ করার কথা বলে নাজমুলকে কৌশলে উদ্ধার করে নিয়ে আসে।

এরপর আসামিরা চাঁদার টাকার দাবি করে বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকিসহ বাদীর বাড়িঘর ভাংচুরের হুমকি দেয়। গত ২ মে আসামিরা বাদীর বাড়িতে এসে দাবি করা চাঁদার টাকা চাইলে মামলার বাদী উক্ত টাকা দিতে অস্বীকার করলে আসামিরা মারমুখী আচরণ, ভয়ভীতি, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় নুপুর খাতুন ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে শনিবার রাতে সদর থানার মামলা করেন। রাতেই পুলিশ ছাত্রদল নেতা সোহেল রানাকে আটক করে।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে রাতে এক নারী চাঁদা দাবির মামলা করেছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা আটক

আপডেট সময় : ০৯:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬