ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

স্কুলছাত্রীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

News Editor
  • আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১১৬৯ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে।

নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার পরিবার ছাত্রলীগ সভাপতিসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার দুপুরে রায়পুরা থানায় মামলা করেছে।

অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: কৃষিমন্ত্রী

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবিয়াবাদ গ্রামে দশম শ্রেণির স্কুলছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসেন রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল। পরে রাত ১১টার দিকে তার ওপর পাশবিক নির্যাতন চালান তিনি।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ওই সময় শাকিল কৌশলে পালিয়ে যান। পরে ‘৯৯৯’-এ কল করে বিষয়টি অবগত করা হলে, রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভিকটিমের বাবা জানান, আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল। আমি এর উপযুক্ত বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ওসি মহসিন কাদির সাংবাদিকদের বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্কুলছাত্রীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০