ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

হাটহাজারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

হাটহাজারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

রানা সাত্তার/চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌর সদরে দুই সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার (১ জুলাই) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়া এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন আহম্মদ ম্যানশনে এ ঘটনা ঘটে। নিহতর নাম নুসরাত জাহান মুক্তা (২২)। সে ওই এলাকার মোঃ লোকমানের মেয়ে।

জানা যায়, সম্প্রতি তার স্বামীর সাথে সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর বয়সী এক ছেলে এবং ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, শনিবার দুপুর সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের অজান্তে মুক্তা তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয় তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল আলম বলেন, হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নুসরাত জাহান মুক্তা নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

হাটহাজারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩