ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাফেজদের হাতে সমকামী লেখকের বই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

হাফেজদের হাতে সমকামী লেখকের বই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

স্টাফ রিপোর্টারঃ

সউদী আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইউভাল নোয়াহ হারারির ‘Nexus’ বই উপহার হিসেবে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক আকিদা খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম ফরিদী।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য অসাধারণ সম্মান বয়ে আনা হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু তাঁদের হাতে কোন বই তুলে দেওয়া হচ্ছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে কোরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে এমন কোনো বই উপহার দেওয়া অনভিপ্রেত, যার লেখকের (সমকামী) ধর্ম, ঈমান, স্রষ্টা ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বিতর্কিত দৃষ্টিভঙ্গি রয়েছে বলে সমালোচনা রয়েছে।

মাওলানা সাইফুল ইসলাম ফরিদী বলেন, বিশ্বজয়ী হাফেজরা কোরআনের ধারক-বাহক। তাঁদের সম্মাননা অনুষ্ঠানের উপহার এমন হওয়া উচিত, যা তাদের ধর্মীয় পরিচয়, মূল্যবোধ ও কোরআন-সুন্নাহর শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানে বই নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা উচিত- উক্ত বইটি সত্যিই উপহার হিসেবে দেওয়া হয়েছিল কি না এবং হয়ে থাকলে এর নির্বাচন ও উপহারের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে। কারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মাওলানা সাইফুল ইসলাম ফরিদী সরকারের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে ধর্মীয় ও কোরআনভিত্তিক কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপহার সামগ্রী নির্বাচনের ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি, কোরআন-সুন্নাহর মূল্যবোধ এবং অনুষ্ঠানের মর্যাদার প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বজয়ী হাফেজদের সম্মাননার এই উদ্যোগকে স্বাগত জানাই, একই সঙ্গে তাঁদের হাতে কী তুলে দেওয়া হচ্ছে, সে বিষয়েও যথাযথ সতর্কতা ও জবাবদিহি প্রত্যাশা করি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

হাফেজদের হাতে সমকামী লেখকের বই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

আপডেট সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬