হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- আপডেট সময় : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১১৩১ বার পড়া হয়েছে
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিকে, স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
আজ সোমবার (২ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে আজ সোমবার ভারতের ব্যবসায়ীরা এই বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না। তবে বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারতের সাথে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোন দিবস উপলক্ষে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার বন্ধ থাকে না। আজকেও স্বাভাবিক আছে।

























