ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হুইলচেয়ারে করে আদালতে জি কে শামীম

News Editor
  • আপডেট সময় : ০২:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১১৭ বার পড়া হয়েছে

মানি লন্ডারিং আইনে করা মামলায় হাজিরা দিতে হুইলচেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ।

হাইব্রিড-অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে তৃণমূল গঠনের নির্দেশ শেখ হাসিনার

আজ মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে আসামিরা এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। আসামিরা সবাই কারাগারে।

হুইলচেয়ারে করে আদালতে জি কে শামীম

আপডেট সময় : ০২:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০