রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক
- আপডেট সময় : ০১:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১০৭৫ বার পড়া হয়েছে
রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
চট্রগ্রাম জেলার ভুজপুর থানার ফেনি নদীরকুল এলাকায় রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে। আজ শনিবার (২৪ জুন) দিবাগত রাত সোয়া ৩ টার দিকে এসকল মাদক দ্রব্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়, রামগড় ৪৩ বিজিবির অন্তর্গত নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকার্বারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
আটককৃত ভারতীয় ফেন্সিডিল ভুজপুর থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি+ বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।






















