ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১১৮৬ বার পড়া হয়েছে

৭ মার্চ শুক্রবার রাত ৯ টার দিকে জামালপুর  সদর উপজেলায় মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২) তারা ৩ জনই একই এলাকার বাসিন্দা।

জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা।এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।

এমকে/আস্থা 

ট্যাগস :

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

আপডেট সময় : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫