ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলা: আদালত ভবনেই আসামির ওপর হামলা

News Editor
  • আপডেট সময় : ১০:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ১১৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালত ভবনে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় জবানবন্দি দিতে আসা দুই আসামির ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে আদালত ভবনের এজলাস কক্ষের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।বলেন, আদালত ভবনে দুই আসামির ওপর হামলার খবর পেয়েছি। তবে এখনো বিস্তারিত জানি না।

জনগণের জীবনমানের উন্নতির জন্য সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

সূ্ত্র জানিয়েছে, আহতদের একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চমেক পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালের ৬ অক্টোবর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।

গত মঙ্গলবার হত্যাকাণ্ডের তিন বছরপূর্তি হয়েছে। তবে চট্টগ্রামের আলোচিত এ হত্যা মামলায় তিন বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।

মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে গোয়েন্দা বিভাগ এবং সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তবে চলতি মাসেই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।

সুদীপ্তকে খুন করার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ১৬ জনই জামিনে মুক্ত আছেন।

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলা: আদালত ভবনেই আসামির ওপর হামলা

আপডেট সময় : ১০:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০