ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

র‍্যাব-১২ এর অভিযানে ৪০ কেজি মাদকসহ আটক ২ কারবারি

News Editor
  • আপডেট সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ১১১১ বার পড়া হয়েছে

সুজন মির্জা ,সিরাজগঞ্জ প্রতিনিধি :সকালে একটি গোয়েন্দা তথ্য আসে র‍্যাব-১২ এর হাতে। তথ্যানুযায়ী, উত্তরবঙ্গ থেকে সড়কপথে একটি বড় মাদকের চালান আসছে সিরাজগঞ্জের দিকে। সে অনুযায়ী দ্রুত প্রস্তুতি নিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় যায় র‍্যাব-১২ এর অপারেশন টিম। কিন্তু ততোক্ষণে সে এলাকা অতিক্রম করতে সক্ষম হয় মাদক কারবারিরা। সাময়িক ব্যর্থতা দমাতে পারলো না র‍্যাব-১২ টিমকে। নতুন উদ্যমে কাজ শুরু হলো অপরাধীদের ধরতে। শুরু হলো চারদিকে খোজাখুজি। ততোক্ষণে দুপুর গড়িয়ে বিকেল। কোনোভাবেই খোঁজ মিলছিলো না কারবারিদের। হয়তো তারা অভিযানের বিষয়ে আঁচ করতে পেরে কোথাও লুকিয়ে থাকতে পারে। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরাও সেভাবেই চারদিকে তল্লাশি চালাচ্ছিলাম।

শেষে নতুন পরিকল্পনা অনুযায়ী র‍্যাব-১২ এর অপারেশন টিম সিদ্ধান্ত নিলো, সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় বসানো হবে অস্থায়ী চেকপোস্ট। এ সিদ্ধান্তের কারণ ছিলো, অপরাধীরা এরকম পরিস্থিতিতে সাধারণত মহাসড়ক পরিহার করে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করে থাকে।

স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে দূর্গাপূজার আয়োজন হবে: খাদ্যমন্ত্রী

পরিকল্পনা অনুযায়ী চলছিল র‍্যাব-১২ টিমের চেকপোস্ট কার্যক্রম। অবশেষে আসে সেই কাঙ্খিত ক্ষণ। একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা। আর বুঝতে বাকি নেই কারা আসল কালপ্রিট। ধাওয়া করে ধরা হলো তাদের। গাড়ির চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল সব। এসময় গাড়ি থেকে উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা।

আবরার মৃত্যুতে পুরো দেশ শোকাহত: আদালত

র‍্যাব-১২ এর অভিযানে ৪০ কেজি মাদকসহ আটক ২ কারবারি

আপডেট সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০