ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

রাণীনগরে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন

News Editor
  • আপডেট সময় : ১২:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • / ১১৪২ বার পড়া হয়েছে

রাণীনগর, নওগাঁ (প্রতিনিধি): নওগাঁর রাণীনগর উপজেলায় একই রাতে আওয়ামী লীগের চারটি নির্বাচনী অফিসে (ক্যাম্প) ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ভাটকৈ, বগারবাড়ি, স্থল ও মধ্যরাজাপুর গ্রাম এলাকায় নির্বাচনী অফিসগুলোতে এসব ঘটনা ঘটে। ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িত সন্দেহে সুমন হোসেন(২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রচার প্রচারণার জন্য নির্বাচনী অফিস (ক্যাম্প) করেছে নৌকা মার্কার সর্মথকরা। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন দেয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে, একডালা ইউনিয়নের স্থল বরবড়িয়া গ্রামে, পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী ও খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে নির্বাচনী অফিসে হামলা ও আগুন দেয়া হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের লোকজন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

মধ্য মালির সেনা চৌকিতে একাধিক জঙ্গি হামলা, নিহত ২৫

জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডার গ্রামের আক্কাছ আলীর ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন হোসেনকে আটক করেছে। এ ঘটনায় পারইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকমল চন্দ্র বাদি হয়ে একটি মামলা করেছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, ইতোমধ্যে পারইল ইউনিয়নের ভান্ডার গ্রাম বগারবাড়িতে নির্বাচনী অফিস (ক্যাম্প) ভাঙচুর ও আগুনের ঘটনায় একটি মামলা করা হয়েছে। সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। অন্য ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাণীনগরে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন

আপডেট সময় : ১২:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০