ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

দিনভর চেষ্টার পরও পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসেনি

News Editor
  • আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

দিনভর চেষ্টার পর তীব্র বাতাস ও আলো স্বল্পতায় পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসানো গেল না। রোববার (২৫ অক্টোবর) কাল সকালে আবার শুরু হবে কাজ। এই স্প্যান বসলে দৃশ্যমান হবে পুরো সেতুর ৫ কিলোমিটারের বেশি।

৩৪তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল ২৫ অক্টোবর। তবে সব কিছু গুছিয়ে আনায় একদিন আগেই স্প্যানটি তুলে ফেলার পরিকল্পনা করা হয়। শনিবার (২৩ অক্টোবর) সকাল স্প্যানটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওয়ানা দিতে দেরি হয়।

আরো পড়ুনঃ পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ জোনাকি লাশ

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওয়ানা হয় বিশেষায়িত ক্রেন তিয়ান ইউ। প্রায় ২ কিলোমটার পথ পাড়ি দিয়ে মাঝনদীতে ৭ ও ৮ নম্বর পিলারের কাছে যখন ক্রেন পৌঁছে, ততক্ষণে দিনের আলো নিভু নিভু।

বাকি আছে ক্রেন নোঙ্গর করার কাজ, তবু হাল ছাড়েন না চীনের প্রকৌশলীরা। বেশ কয়েকবার চেষ্টার পর এক সময় আলোক স্বল্পতার কাছে হার মানেন তারা। আগে থেকে এ জায়গায় বসানো ৪ টি স্প্যানের কাছে ক্রেনসহ স্প্যানটি রেখে দিয়ে ঘোষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার। রাতভর সেনাবাহিনীর সদস্যরা স্প্যানটি পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন।

দিনভর চেষ্টার পরও পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসেনি

আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০