ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রংপুরের ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার আহ্বান প্রশাসনের Logo সারা দেশে উড়ছে কালেমা লেখা সংবলিত সাদা-কালো পতাকা Logo রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক Logo পানছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি: ২৬ কার্টিজ উদ্ধার Logo তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন Logo আশুরার মিছিলে অংশ নেওয়া যুবককে কুপিয়ে হত্যা Logo পাবনায় পদ্মার চরে বালু উত্তোলনের দ্বন্দ্বে গুলি, বিএনপির কর্মী নিহত Logo ইসলামের বিকাশ রুখতে আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক Logo বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের Logo ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান এমপি

আবরার হত্যা: বুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের সাক্ষ্য

News Editor
  • আপডেট সময় : ০৩:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. মিজানুর রহমান। আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে  সাক্ষ্য দেন তিনি। এনিয়ে মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। 

এর আগে কারাগার আটক ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। এর পর তাদের উপস্থিতিতে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এর পর সাক্ষী মিজানুরের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন।

এদিকে গত ৫ অক্টোবর এ মামলার বাদী ও আবরারের বাবা বরকতুল্লাহর আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে ৩ দিনের রিমান্ডে

এর আগে গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ হত্যা মামলা করেন। 

আবরার হত্যা: বুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের সাক্ষ্য

আপডেট সময় : ০৩:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০