ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

রামপালে গীর্জাসহ ১১টি বসতঘর ভষ্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষতি

News Editor
  • আপডেট সময় : ১০:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / ১১৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃরামপালে গীর্জাসহ ১১টি বসতঘর ভষ্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষতি ।রামপালের গিলাতলা বাজারে বুধবার গভীর রাতে খ্রীষ্টান সম্প্রদায়ের ১১টি বসতঘর ও একটি গীর্জা আগুনে পুড়ে সম্পূর্নভাবে ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেণ। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তাবায় কর্মকর্তা জানান, তাৎক্ষনিকভাবে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা তাৎক্ষনিকভাবে খাদ্য ও কম্বল বিতরণ করেছি এবং জেলা প্রশাসন বরাবর ক্ষতি নিরুপন করে বরাদ্দ চাওয়া হয়েছে।

অপরদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল পাটোয়ারী ক্ষতি গ্রস্তদের মাঝে খাবারের জন্য আর্থিক অনুদান বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাজি জাহিদুল ইসলাম, বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, কাজি অজিয়ার রহমান, আলমগীর কবির বাচ্চু, মোঃ ফিরোজ কবির প্রমূখ।

 দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮৪৫ জন আরও ১৩ জনের মৃত্যু হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮৪৫ জন আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪০ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দেশে আরও আরও ১ হাজার ৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।

আরও পড়ুন: বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত ৫ লাখ ৪২ হাজার

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৩৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৪ লাখ ৫ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৫ লাখের বেশি সংক্রমিত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার।

ব্রাজিলে মৃত্যু হয়েছে ২০৪ জনের। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। নতুন ১১ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৫৭ লাখ ১ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

এদিকে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। এছাড়া দেশটিতে ১৮ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।

ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মহামারি এ ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

রামপালে গীর্জাসহ ১১টি বসতঘর ভষ্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ১০:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০