ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ওডিশি নৃত্যশিল্পী কাজল!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :নতুন বছরের শুরুতে অনুরাগীদের কাছে এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন কাজল। এবার তিনি ওডিশি নৃত্যশিল্পীর ভূমিকায়। নতুন বছরের শুরুতে প্রকাশ হলো ‌‘ত্রিভঙ্গ’ ছবির টিজার। আগামী ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকরকে। অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে ‘ত্রিভঙ্গ’ ছবিতে। গল্পে উঠে আসবে সম্পর্কে জটিলতার কথা।

ছবির টিজারে মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে দেখা গেল কাজলকে। ছবির পরিচালক রেণুকা সাহানে লিখেছেন, ‘প্রিয় কাজল, তানভি, মিথিলা নাকি আনু, নয়ন, মাশা আমি কী বলে ডাকব। এরা রক্ত, মাংস, দুর্বলতা, শক্তি, অশ্রু ও হাসি দিয়ে চরিত্রগুলোকে আমার কল্পনার থেকেও বেশি বাস্তব করে তুলেছে। ত্রিভঙ্গর হৃদয়, আত্মার সঙ্গে জুড়ে যাওয়ার জন্য কাজল, তনভি, মিথিলাকে ধন্যবাদ।’

ছবির টিজারটি টুইটারে শেয়ার করেছেন কাজল।

‘ত্রিভঙ্গ’ ছবিটির প্রযোজনা করেছেন অজয় দেবগন। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন রেণুকা সাহানে। প্রায় ৬ বছর ধরে ত্রিভঙ্গ তার জীবনের অঙ্গ হয়ে উঠেছে বলেও লিখেছেন রেণুকা সাহানে। প্রসঙ্গ এই ছবির হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন কাজল।

ট্যাগস :

ওডিশি নৃত্যশিল্পী কাজল!

আপডেট সময় : ০৪:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১