ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্যামসাংয়ের নতুন বছরে আকর্ষণীয় ক্যাম্পেইন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ক্রেতাদের জন্য নতুন বছরের শুরুতেই বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির ’উইশফুল নিউ ইয়ার’ শীর্ষক ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতারা ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার, ফ্রি উপহার এবং স্ক্র্যাচ কাডের্র মাধ্যমে আকর্ষণীয় নানা পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন।
স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ওভেন এবং ওয়াশিং মেশিন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। ‘বিশ্বের এক নম্বর’ ব্র্যান্ডটির নতুন বছরের অফারের আওতায় রয়েছে বিভন্ন ধরনের কিউএলইডি, ইউএইচডি, স্মার্ট ও বেসিক এইচডি টেলিভিশন। এগুলোর মূল্য শুরু হয়েছে ২৪,৯০০ টাকা থেকে। চাহিদা এবং পরিবারের প্রয়োজনের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরণের রেফ্রিজারেটর (ফ্রস্ট/ নন-ফ্রস্ট) কেনা যাবে এই অফারের আওতায়। এই রেফ্রিজারেটরগুলোর মূল্য শুরু হয়েছে ৩৪,৯০০ টাকা থেকে। স্যামসাং পণ্য ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি আকর্ষণীয় মূল্যের মাইক্রোওয়েভ ওভেন, এয়ারকন্ডিশনার ও এয়ার পিউরিফায়ার নিয়ে এসেছে।
স্যামসাংয়ের এই ‘উইশফুল নিউ ইয়ার’ অফারটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে প্রতিষ্ঠানটির গুণগত মানসম্পন্ন ও দীর্ঘস্থায়ীত্ব ওয়াশিং মেশিনগুলো। সক্ষমতা ও কার্যক্ষমতার ওপর ভিত্তি করে স্যামসাংয়ের এই ওয়াশিং মেশিনগুলো বিভিন্ন দামে পাওয়া যাবে। ওয়াশিং মেশিনগুলোর দাম শুরু হয়েছে ২৭,৯০০ টাকা থেকে। রেফ্র্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনের কম্প্রেসরের দশ বছরের নিশ্চিত ওয়্যারেন্টি নিশ্চিত করবে স্যামসাংয়ের ইউনিক ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পাবেন; তবে নির্দিষ্ট মডেল ও পণ্যে এই ক্যাশব্যাক অফার সুবিধা রয়েছে। শর্ত মেনে ক্রেতারা পুরনো সামগ্রী এক্সচেঞ্জের মাধ্যমে স্যামসাংয়ের নতুন পণ্য ক্রয় করতে পারবেন। এই এক্সচেঞ্জ ভ্যালুর মূল্য ২২,০০০ টাকা পর্যন্ত। এই অফারের পাশাপাশি, ক্রেতারা টেলিভিশন এবং ওয়াশিং মেশিন ক্রয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে উপহার পাবেন।
এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘স্যামসাংয়ের ক্রেতাদের বাড়তি সুবিধার বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রতিকূলতার মধ্য দিয়েই আমরা ২০২০ সালটি অতিক্রম করেছি; তাই নতুন বছরটিকে ইতিবাচকভাবে শুরু করতে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য ‘উইশফুল নিউ ইয়ার’ ক্যাম্পেইনটি চালু করেছি। তাদের সন্তুষ্টি লাভের বিষয়টিকে আমরা সব সময় গুরুত্ব দিয়ে থাকি।’
নতুন এই অফারটি ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও অনুমোদিত ডিস্ট্রিবিউটরদেরকে স্যামসাং ইএমআই সুবিধা দিচ্ছে। বিস্তারিত জানতে আগ্রহীরা স্যামসাংয়ের ২৪/৭ কাস্টমার সার্ভিসে (০৮০০০৩০০৩০০) যোগাযোগ করতে পারেন।

ট্যাগস :

স্যামসাংয়ের নতুন বছরে আকর্ষণীয় ক্যাম্পেইন

আপডেট সময় : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১