ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু পর্ণগ্রাফির দায়ে একজন গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:রাজধানী ঢাকার মুগদা থেকে শিশু পর্ণগ্রাফির দায়ে কে.এম মীরাজুল আজম(২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার অপরাধ তদন্ত বিভাগ।বিবার সিটিটিসির সাইবার অপরাধ তদন্ত বিভাগ এ তথ্য জানায়। গত মঙ্গলবার সন্ধ্যায় মুগদা থানাধীন  অতিশ দীপঙ্কর সড়ক এর একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশু পর্ণগ্রাফির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন, ডিভাইস ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি সমূহ জব্দ করা হয়।

সূত্র জানায়, অভিযুক্ত  অনলাইনে উঠতি বয়সী শিশুদের সাথে যোগাযোগ করে পর্ণোছবি ও ভিডিও সংগ্রহ , সংরক্ষণ ও সরবরাহ করেছে  এবং তাদের নিজেদের পর্ণো ছবি ও ভিডিও প্রদান করতে উৎসাহিত করছে। এভাবে দেশী বিদেশী শিশুদের নিকট হতে তাদের পর্ণোছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে আপলোড করে আসছে।

উল্লেখ্য , অভিযুক্ত তার ব্যবহৃত হোয়াটসএ্যাপ আইডিতে ভারতীয় অপ্রাপ্ত এক বয়স্ক নারী ভিকটিমের অশ্লীল ছবি এবং তার ব্যক্তিগত অশ্লীল ভিডিও প্রদর্শনের মাধ্যমে উক্ত ছবি বিভিন্ন স্যোসাল প্ল্যাটফর্মে ভাইরাল করবে মর্মে হুমকি প্রদান করে ভিক্টিমের কাছ থেকে ২,৫০,০০০/- ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) ভারতীয় রূপি ব্যাংক একাউন্ট এ দেবার জন্য দাবি করে।

সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা কম্পিউটার সিস্টেম ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং তথ্যের ভিত্তিতে সাইবার পেট্রোলিং করার সময় এই অভিযুক্তের সন্ধান পায় ও প্রাযুক্তিক সহায়তার মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রমনা মডেল থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী কমিশনার জনাব সাইদ নাসিরুল্লাহ পিপিএম সেবা এর নেতৃত্বে  অভিযানটি পরিচালনা করা হয়।

ট্যাগস :

শিশু পর্ণগ্রাফির দায়ে একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১