ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে সরু ও এলইডি ল্যাপটপ আনল আসুস

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আসুস দেশের বাজারে নতুন একটি ল্যাপটপ এনেছে। আসুস জেনবুক এস ফ্লিপ (ইউএক্স৩৭১) প্রিমিয়াম ল্যাপটপটি বিশ্বের সবচেয়ে সরু ও এলইডি ল্যাপটপ।

যা আছে এই ল্যাপটপে

ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি এবং এটি ১৪ মিলিমিটারের চেয়েও পাতলা। এতে আরো রয়েছে ৩৬০ ডিগ্রি ইরগোলিফট হিঞ্জ ডিজাইন, এ কারণে এর ডিসপ্লে যেকোনো পজিশনে নিয়ে ব্যবহার করা যায়। ল্যাপটপটির সাথে থাকছে আসুস পেন২.০ অ্যাক্টিভ স্টাইলাস, যা ১২ মাস পর্যন্ত ব্যাটারি লাইফের নিশ্চয়তা দেয়। ডিভাইসটি এসেছে ৬৭ ওয়াটের ব্যাটারি, যা ১৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারে।

আসুসের জেনবুক এস ফ্লিপ ল্যাপটপটিতে রয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চির ফোরকে ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লে। রয়েছে ৩৮৪০*২১৬০ পিক্সেল রেজ্যুলেশন এবং মাত্র ০.২ এমএস রেসপন্স টাইম। ডিসপ্লেটি শতভাগ আল্ট্রাওয়াইড কালার গামুট ডিসিআই-পি৩ সাপোর্ট করে, যা মোশন পিকচারস ইন্ডাস্ট্রিতে কালার সেটিংসে ব্যবহার করা হয়।

আসুস জেনবুক ফ্লিপ এস ইউএক্স৩৭১ ডিভাইসে দেওয়া হয়েছে ১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। ল্যাপটপটিতে থাকছে ইন্টেলের নতুন আইরিশ এক্স গ্রাফিক্স কার্ড, যা আল্ট্রা-থিন নোটবুকের ডেডিকেটেড গ্রাফিক্স এ সব থেকে শক্তিশালী গ্রাফিক্সগুলোর একটি। ল্যাপটপটি ইন্টেল ইভো প্ল্যাটফর্ম সমর্থিত। এতে থাকছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও এক টেরাবাইট পর্যন্ত পিসিআইই ৩.০ এনভিমি এসএসডি। রয়েছে থান্ডারবোল্ট ৪, এইচডিএমআই ১.৪ এবং ইউএসবি ৩.২ জেন ১ টাইপ এ পোর্ট, যা সব ধরনের কানেক্টিভিটির নিশ্চয়তা দেয়।

ট্যাগস :

বিশ্বের সবচেয়ে সরু ও এলইডি ল্যাপটপ আনল আসুস

আপডেট সময় : ০৬:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১