ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে নির্দেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১১২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আগুনে মারা যাওয়া ব্যক্তিদের চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০২০ সালের ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণে আগুনের সূত্রপাট ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন চারজন পুরুষ ও একজন নারী।

এরপর গত ৩০ মে আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন আইনজীবী নিয়াজ মাহমুদ।

ওই রিটের শুনানির পর অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের আইজি, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউকের কাছে পৃথক পৃথক রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট। পরে আদালতে দাখিল করা তিনটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার তথ্য উঠে আসে।

ট্যাগস :

নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দিতে নির্দেশ

আপডেট সময় : ০৪:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১