ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে দুবাই ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৬

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) ভিসা প্রসেসিং সেন্টারে বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন।বুধবার দুপুরে গুলশান-২ এর ২৩ নম্বর রোডের এম্পোরি ফাইন্যান্সিয়াল সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, এসি বিস্ফোরণের খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠিয়েছে।  তবে কীভাবে এ বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

গুলশানের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

গুলশানে দুবাই ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৬

আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১